প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৪, ৩:১৩ পি.এম
নতুন বছরের শুরুতেই বিতরণ করা হলো নতুন বই আনন্দ উল্লাসে শিক্ষার্থীরা
কয়রা থেকে : আল আমিন রানা
নতুন বইয়ের গন্ধে আনন্দ উল্লাসে, শিক্ষার্থীরা।
কয়রা উপজেলা পাথর খালি সরকারি প্রাথমিক বিদ্যালয় সোমবার (১ জানুয়ারি ২৪) বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেজাউল কারিম (কারিম)
উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চারু চন্দ্র গাইন ও সহকারী শিক্ষক ডাক্তার মোঃ সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিভাবক গণ।
এ সময় হাসিমুখে বই গ্রহণ করছিলেন সকল ছাত্র-ছাত্রী।
প্রধান শিক্ষক চারু চন্দ্র গাইন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সকলে যত্ন করে রাখবে বইগুলোকে এবং বইয়ের নতুন কভার লাগাবে আর আমি তোমাদের কভার লাগানোর সহযোগিতা করব।
আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য রেজাউল করিমতিনি বলেন বাংলাদেশ সরকারের সহযোগিতায় সারা বাংলাদেশে এক সাথে বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের প্রতি, উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকের উদ্দেশ্য করে ইউপি সদস্য আরো বলেন বইয়ের মর্যাদা দিতে হবে, আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুল হবে।
নতুন বই পেয়ে ছাত্রছাত্রী খুবই খুশি উৎফুল্ল হয়ে উঠেছে।
বিনামূল্যে বই পেয়ে উপস্থিত অভিভাবক গণ প্রতিশ্রুতি দেয় তাদের ছেলে মেয়েদের তারা সঠিকভাবে শিক্ষা বিষয় খেয়াল রাখবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫