আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামে রবিবার গভীর রাতে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ঐ পরিবারটির বসতঘর, রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে গেছে ও গবাদী পশু মারা গেছে। রবিবার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারটির পাশে ছুটে যান দেবহাটা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামের প্যারালাইসিস আক্রান্ত মুনছুর সরদারের ফাঁকা বিলের মধ্যে বসত বাড়িতে রবিবার গভীর রাতে আগুন লেগে যায়। অগ্নিকান্ডে রান্নাঘর থেকে আগুন লাগার সূত্রপাত হয়ে পরপর তা দ্রুত বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে বসতঘরে আগুন লাগলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার মধ্যে বসত ঘরটির অর্ধেক পুড়ে যায়। এতে গোয়াল ঘরে কয়েকটি ছাগলের মধ্যে আগুনে ১টি গর্ভবতী ছাগল পুড়ে মারা যায়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক। এসময় তাদের সাথে ছিলেন পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন ও ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ। উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে এবং পরে প্রয়োজন মতো যথাসম্ভব সহযোগীতা প্রদান করবেন বলে এমদাদুল হক জানান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.