নিজস্ব প্রতিনিধি:
জ্বালানি তেলের সংকট যেন “সোনার ডিম”-এর মতো মূল্যবান হয়ে উঠেছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন তেল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন। তেল সংগ্রহে ভিড় করেছেন শিক্ষক, সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের চাকরিজীবীসহ সাধারণ মানুষ।
বিশেষভাবে উদ্বেগজনক চিত্র দেখা গেছে শিক্ষা খাতে। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাস বন্ধ রেখে তেল নিতে লাইনে দাঁড়িয়েছেন। অনেক শিক্ষককে প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র দেখিয়ে তেল নিতে দেখা গেছে।
তেল নিতে আসা এক শিক্ষক জানান, “আমি যে ক্লাস নেই, সেই ক্লাস বন্ধ রেখে তেল নিতে এসেছি। না এলে পরে তেল পাওয়া কঠিন হয়ে যায়।”
এদিকে স্থানীয় সচেতন মহল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, যদি শিক্ষকরা নিয়মিতভাবে ক্লাস ফাঁকা রেখে তেলের লাইনে দাঁড়ান, তাহলে শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, যা দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
স্থানীয়দের প্রশ্ন—জ্বালানি সংকট সামাল দিতে গিয়ে যদি শিক্ষা কার্যক্রমই ভেঙে পড়ে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে?
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.