শ্যামনগর প্রতিনিধিঃ
সমগ্র দেশের ন্যায় সাতক্ষীরার শ্যামনগরে যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, শ্যামনগর থানার ওসি (তদন্ত) মো. পিয়ার উদ্দিন, গেজেট ভুক্ত জুলাই যোদ্ধা মো. আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম মনির, মর্ডান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ এবং জুলাই যোদ্ধাদের পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মদান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.