কালিগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি-২৬) দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে সন্ধি এ ভ্রমণ কর্মসূচি সম্পন্ন হয়।সকালে কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ ভ্রমণদল সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বনভোজন ও সুন্দরবন ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর গনি এবং জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার উপদেষ্টা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মো. মনজুর হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব মো. জাফরুল্লাহ, অর্থ সচিব মোহাম্মদ সানবির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সচিব মোহাম্মদ মহসিন উদ্দিন। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপদেষ্টা এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান ও উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। ভ্রমণদলটি শ্যামনগরের নীলডুমুর বুড়িগোয়ালিনী পৌঁছে ট্রলারযোগে কলাগাছিয়া ইকো টুরিজম সেন্টার পরিদর্শন করেন। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, ঘোরাঘুরি ও সম্মিলিত খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে বনভোজনটি এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়।ট্রলারে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী আব্দুল আজিজ, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিল্পীরা। এ সময় সদস্যদের ফটোসেশন, ভিডিও ধারণ, সাংস্কৃতিক পর্ব, গল্প ও কৌতুকপূর্ণ আড্ডায় পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.