শ্যামনগর প্রতিনিধি।
লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় গাবুরা ইউনিয়নে কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে । এ কিট বিতরন করা হয় কিশোরীদের মাঝে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুর্যোগপ্রবণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মর্যাদাসম্পন্ন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনের উদ্দেশ্যে ।
গাবুরা ইউনিয়ন চকবারার ৬৮ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রাঙ্গণে শনিবার (২৩ মে) সকাল ১০ টার সময় ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন পরিষদ এর ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইমাম হাসান । আরও উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেস এর সম্পাদক সাংবাদিক হুদা মালী , ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপের সদস্য মোঃ হালিম শেখ।
সিআরইএ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লিডার্স-এর সি আর ই এ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী। তিনি বলেন কিশোরীদের সুরক্ষায় এই 'ডিগনিটি কিট' বিতরণ করা হয়ে থাকে। এটি সাধারণত দুর্যোগকালীন কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও আত্মমর্যাদা বজায় রাখার উদ্দেশ্যে প্রদান করা হয় ।
৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইমাম হাসান ইমাম বলেন, লিডার্স দীর্ঘদিন ধরে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থেকে কাজ করে আসছে। আজকের ডিগনিটি কিট বিতরণ কার্যক্রম তারই একটি বাস্তব উদাহরণ।
কিশোরীদের স্বাস্থ্য, সুরক্ষা এবং আত্মসম্মান রক্ষায় এই কিট একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ হিসেবে কাজ করবে । এটি শুধু উপকরণ নয় বরং সম্মানজনক জীবনের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। ডিগনিটি কিটের মধ্যে রয়েছে প্রয়োজনীয় জিনিস-পত্র যেমন, স্যানিটারি প্যাড, সাবান,বালতি সহ আরো অনেক কিছু।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.