নিজস্ব প্রতিবেদকঃ
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ মার্চ ২০২৫ তারিখ সোমবার দিবাগত রাত ২ টায় খুলনার রুপসা থানাধীন আলাইপুর এলাকায় কোস্ট গার্ড এর নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০১ টি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং ০২ রাউন্ড কার্তুজ সহ দুইজন দুষ্কৃতিকারী আটক করা হয়।
আটককৃতরা হলো সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮) আওয়ামী সন্ত্রাসী। তারা খুলনা জেলার রুপসা থানার বাসিন্দা। উল্লেখ্য, ওসিকার খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসীর মামলা রয়েছে বলে জানা যায়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রুপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বক্তব্য প্রদান করেন -লেফটেন্যান্ট মোঃ প্রান্তিক উজ জামান, অপারেশন কর্মকর্তা কোস্ট গার্ড পশ্চিম জোন।
Leave a Reply