কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার বাগালী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক খলিলুর রহমার সানার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে ৩০০/৪০০ শত মানুষ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে বাগালি হাই স্কুল ও প্রাইমারী স্কুল সংলগ্ন ওয়াপদা রাস্তার উপরে বাগালী গ্রামবাসীর আয়োজনে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাগালী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক গরীব দুঃখী ও মেহমতি মানুষের বন্ধু মোঃ খলিলুর রহমান সানাকে টাইগার খলিল বানিয়ে বাগালী গ্রামের জায়েদ আলী সানার পুএ কোহিনুর আলম সানা কয়রা উপজেলা প্রেস ক্লাবে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি উল্লেখ করেন এলাকার কুখ্যাত চাঁদাবাজ ভূমিদস্য টাইগার খলিল তার বাহিনী নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ঘেরে দখল, পুকুর খনন করছেন এছাড়া গভীর রাতে তার বাহিনী নিয়ে তার বাড়িতে প্রবেশ করে তাকে জীবন্যাসের হুমকি প্রদান করে চলে আসেন। প্রকৃত ঘটনা হলো, কোহিনূর আলম সানা ও তার পুত্র বাপ্পি ওরফে শুভ অরফে মাদব সম্রাট ও আশিক মাদক সরবরাহ করার ও অনলাইন জুয়ায় আসক্ত থাকায় যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাওয়ায় খলিল সানা প্রতিকার চেয়ে ৯/৬/২০২৬ তারিখে জেলা পুলিশ সুপারের দপ্তরে এবং ১০/৬/২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। সেকারণে কোহিনুর আলম সানা তাহার অপরাধকে ভিন্নখাতে দিতে খলিল সানার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেন।
বক্তারা আরো বলেন, খলিল সানাকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আজ পুরো গ্রামবাসী একত্ববদ্ধ হয়েছে। তারা আরও বলেন, কোহিনুর আলম সেনার স্ত্রী নাজমা খাতুন ও এই মাদকের সঙ্গে জড়িত আছেন। এই মাদক কারবার কারীদের দ্রুত গ্রেফতারের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাস্টার রওশন আলী সানা,স্থানীয় আব্দুর রহমান ঢালী, মোঃ খালেক সানা,মোঃ সালাম মোল্ল্যা, মোঃ হাফিজ ঢালী, মোঃ আফজাল মোল্লা, মোঃ রাজু মোল্লা, বাচ্চু মোল্লা, নাসরিন খাতুন, রাবেয়া খাতুন, রেহেনা খাতুন প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.