সারাফাত ইসলাম কয়রা প্রতিনিধিঃ খুলনা কয়রায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল চারটায় গিলাবাড়ি যুব সংসদের আয়োজনে গিলাবাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মহেশ্বরীপুর 5 স্টার ক্লাব বনাম ভান্ডারপোল ইউনাইটেড ক্লাব অংশগ্রহণ করে। ফাইনালে মহেশ্বরীপুর 5 স্টার ৫-৪ গোলে ভান্ডারপোল ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করে। এসময় স্থানীয় সমাজ সেবক লুৎফর রহমান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬ (কয়রা - পাইকগাছা) আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী মোঃ মনিরুল হাসান বাপ্পি, উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য এম,এ হাসান, মোঃ মনিরুজ্জামান, আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা মোঃ কোহিনুর ইসলাম, এফ,এম মনিরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, নাজমুল হুদা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আছাদুল ইসলাম, যুবনেতা মোঃ আবু তৈয়ব কৃষকদলের আহবায়ক মোঃ গোলাম রসুল প্রমুখ
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.