কয়রা প্রতিনিধিঃ
সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো খেজুর কয়রা উপজেলার ৬৪ টি মাদরাসা, এতিমখানায় ও লিল্লাহ বোডিং-এ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সকল খেজুর আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিস মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, প্রতিষ্ঠান প্রধাণ ও প্রতিনিধি, সাংবাদিক, অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, প্রতিষ্ঠানের সংখ্যার তুলনায় বরাদ্দ কম হওয়ার, আগামীতে যে সকল প্রতিষ্ঠান বাদ পড়েছে তাদের অগ্রধিকারের ভিত্তিতে বরাদ্দ প্রদান করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল জাবির জানান, উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং-এ বরাদ্দকৃত খেজুর বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, স্বচ্ছতার সঙ্গে এসব খেজুর প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.