ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জঃ
কালিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ফিফা রেফারি, উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর পুত্র ফাহিম ও ফুটবল রেফারি মাহমুদ মারাত্মক ভাবে আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ৩ টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের তালতলা নামক স্থানে।
ফাহিম ও মাহমুদ চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাবলা গাছের গায়ে লেগে মারাত্মক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ফাইম ও মাহমুদ রক্তাক্ত জখম হয়। স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাদের উদ্ধার করে কালিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গাড়িতে করে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা অসংখ্য জনক হওয়ায় অ্যাম্বুলেন্স যোগে খুলনা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফাহিমের পা ও হাত ভেঙে গেছে, মাথায় মুখে আঘাত লেগেছে। মাহমুদের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে সে বমি করছিল। ফাহিম কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং মাহমুদ উপজেলা রেফারি সমিতির সদস্য।
শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়েই খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.