মাসুদ পারভেজ, কালিগঞ্জঃ
সাতক্ষীরার কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিভিন্ন বয়সী অসহায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় স্থানীয়দের মধ্যে ফাউন্ডেশনের মানবিক এ উদ্যোগের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আজিজী, সমাজসেবক আজিজুর রহমান মোল্লা, আব্দুল মজিদ ঢালী, ফাউন্ডেশনের সদস্য নাসির উদ্দিন, নাজমুল ইসলাম, বাবলুর রহমান, ইয়াসিন ঢালী ও জাহাঙ্গীর আলম ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
Leave a Reply