হাফিজুর রহমান শিমুলঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা মহোৎসব–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই-২৬) বিকেল ৫টায় শুরু হওয়া এ মহোৎসবে শ্রী শ্রী জগন্নাথ দেবের সুসজ্জিত রথ টানতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্তবৃন্দ সমবেত হন। শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনাম সংকীর্তন, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। রথের দড়ি টেনে ভক্তরা তাদের গভীর ধর্মীয় বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটান। এ উপলক্ষে গোবিন্দকাটি গ্রামজুড়ে এক আনন্দঘন ও সম্প্রীতির পরিবেশের সৃষ্টি হয়।রথযাত্রা মহোৎসব পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। এ সময় তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী সাপুই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ উপভোগ করেন।উপস্থিত নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হলে সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.