কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার খেওনা গ্রামের মৃত দোলোয়ার সানার পুত্র লতিফুর রহমান বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বুধবার বেলা ১২ টার সময় খেওনা মোড়ে স্থানীয়দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, খেওনা গ্রামের লতিফুর রহমান একই গ্রামের আমজাদ সানার পুএ রুহুল কুদ্দুস সানা, আঃ মাজেদ সানার পুএ আনিছুর রহমান সানা, মজিদ সানার ২ পুএ রুস্তম আলী সানা,শাহ আলম মিন্টু, মৃত আমজাদ সানার পুএ ইদ্রিস আলী সানা, আঃ মাজেদ সানার পুএ কায়কোবাদ সানা, আঃ মজিদ সানার পুএ শাহাদাত হোসেন, রুহুল কুদ্দুস সানার ২ পুএ আবু তায়েব এবং তায়জুল ইসলামের বিরুদ্ধে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ২৭২/২৬ নং একটি মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন তাহারা তাদের জমি ২৩/৩/২০২৬ তারিখে দখল করে নেয় এবং তাদের জমির ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির আনুমানিক ১ লক্ষ টাকার মাছ ধরে নেয়। এবং বিভিন্ন গাছ পালা কেটে নেয় যার আনুৃমানিক মূল্য ৫০ হাজার টাকা। প্রকৃত ঘটনা হলোঃ লতিফুর রহমান এলাকা নিরিহ মানুষকে হয়রানি করতে এই মামলাটি আদালতে করেছেন।
মিথ্যা মামলা থেকে ন্যায় বিচার পেতে এবং প্রকৃত ঘটনা উৎঘাটনের এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.