কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী ভাগবা এইচ.বি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির মানবিক শাখার মেধাবী ছাত্র মো. নয়ন হোসেন মুবিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইনে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার পিতা মো. তাজউদ্দীন সরদার। তিনি বলেন, ভাগবা গ্রামে মাদক সেবনের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে মামুন নামের এক কিশোরকে মারপিট করে আহত করার ঘটনায় তার ছেলে নয়নকে জড়িয়ে ভুল ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।
প্রকৃত ঘটনা তুলে ধরে তিনি বলেন, “আমার ছেলে এই ঘটনার সাথে বিন্দুমাত্র জড়িত নয়। সে তার স্কুল ও পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। একটি কুচক্রী ও অসাধু মহল আমার ছেলের সম্মান ক্ষুণ্ন করতে এবং তার ভবিষ্যৎ জীবন নষ্ট করার অসৎ উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য সরবরাহ করে এই সংবাদ প্রকাশ করিয়েছে।”
তিনি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। একই সাথে মেধাবী এই শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচারের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.