সংবাদ শিরোনামঃ
পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে রুপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির ও উপজেলা প্রশাসনের ইফতার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির
এলাকার বর্জ্য ভেসে যাচ্ছে সুন্দরবনে, হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য

এলাকার বর্জ্য ভেসে যাচ্ছে সুন্দরবনে, হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য

এম এ হালিম শ্যামনগর থেকে।
সাতক্ষীরা উপকূলীয় এলাকার বিভিন্ন খাল ও নদীতে প্রতিদিন গৃহস্থালি, বাজার ও প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে নির্বিচারে। এসব বর্জ্য ভেসে সরাসরি সুন্দরবনের নদ-নদী ও খালে গিয়ে মিশছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জলজ প্রাণী ও প্রতিবেশ ব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার নওয়াঁবেকি, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, গাবুরা ও রমজাননগর ইউনিয়নের বিভিন্ন স্থানে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে মানুষ খাল ও নদীতে আবর্জনা ফেলে দিচ্ছে। বিশেষ করে বাজারঘাট, মাছ ও হাট-বাজারের প্লাস্টিক, পলিথিন, মাছের বর্জ্য ও নোংরা পানি জোয়ারের সঙ্গে ভেসে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করছে।
পরিবেশবিদদের মতে, এসব প্লাস্টিক ও বিষাক্ত বর্জ্য সুন্দরবনের নদীতে জমে জলজ প্রাণীর শ্বাস-প্রশ্বাস ব্যাহত করছে। এতে চিংড়ি, কাঁকড়া, মাছ ও বিভিন্ন প্রজাতির পাখি হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে বনাঞ্চলের পানির মানও দিন দিন নষ্ট হচ্ছে, যা দীর্ঘমেয়াদে সুন্দরবনের অস্তিত্বের জন্য বিপজ্জনক।
স্থানীয় পরিবেশ কর্মী ইমাম হোসেন জানান, দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর না হলে ভবিষ্যতে সুন্দরবনের জীববৈচিত্র্য ও পর্যটন উভয়ই মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। তারা প্রশাসনের কাছে নদী ও খালে বর্জ্য ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
 বেসরকারি সংস্থা রূপান্তরের উপজেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন সুন্দরবন বর্তি এলাকা হতে যেভাবে বর্জ্য ভাঁটার টানে সুন্দরবনের মধ্যে প্রবেশ করছে,তাতে করে সুন্দরবন ও জলজপ্রাণী হুমকির মুখে পড়ছে দ্রুত বর্জ্য ঠেকাতে না পারলে সুন্দরবনের জীববৈচিত্রের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
ইয়ুথ ফর সুন্দরবন স্বেচ্ছাসেবী সংগঠনের আশিকুর রহমান বলেন প্রতিদিন ভাটার টানে সুন্দরবনের মধ্যে যে ভাবে বিভিন্ন বজ্য ভেসে যাওয়ায় বন্যপ্রাণী হুমকির মুখে পড়বে, তিনি আরো বলেন উপকূল এলাকা জুড়ে বেশকিছু বজ্র ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে তাহলে বর্জ্য ফেলানো বন্ধ হবে সুন্দরবন লাগোয়া নদীতে।
জেলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, আমরা বিষয়টি অবগত আছি। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা চলছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, সুন্দরবন রক্ষায় এখনই সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি—নইলে মানুষের অসচেতনতা একদিন এই প্রাকৃতিক সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।

সুন্দরবন বর্তী খোলপাটুয়া নদীর পাড়ের চিত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *