প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৪:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান
নিজস্ব প্রতিবেদক: “যেখানে স্বপ্ন সেখানেই আমরা — ইয়ুথ প্লান বাংলাদেশ মানেই তোমরা” এই শ্লোগানকে ধারণ করে সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান বাংলাদেশ দেশজুড়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে জীব-বৈচিত্র্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে মোঃ ইমাম হোসাইনকে সংগঠনের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।
সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বাবু বলেন, “ইয়ুথ প্লান বাংলাদেশ সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে জন্ম নেওয়া একটি স্বপ্নের সংগঠন। আমরা বিশ্বাস করি, সঠিক নেতৃত্বই একটি সংগঠনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। মোঃ ইমাম হোসাইনের দূরদর্শিতা, সততা ও নিষ্ঠা আমাদের আস্থার জায়গা তৈরি করেছে। তার নেতৃত্বে সংগঠন আরও সুসংহত, কার্যকর ও ফলপ্রসূ হয়ে উঠবে। কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল হালিম বলেন, বর্তমান প্রেক্ষাপটে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের বিকল্প নেই। মোঃ ইমাম হোসাইনের সাংগঠনিক দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতা আমাদের অনুপ্রাণিত করে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, তিনি সংগঠনের কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন, সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নে প্রধান সমন্বয়কারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোঃ ইমাম হোসাইনের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও আন্তরিকতা আমাদের কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে। তার মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণে নতুন গতি পাবো বলে আশা করছি। নবনিযুক্ত প্রধান সমন্বয়কারী মোঃ ইমাম হোসাইন বলেন, “ইয়ুথ প্লান বাংলাদেশ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক আন্দোলন। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জীব-বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবো। আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাব। সংগঠনের পক্ষ থেকে তার সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ইয়ুথ প্লান বাংলাদেশ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করে সমাজে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫