বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
ঘূর্ণিঝড় আইলার ভয়াবহতা, উপকূলীয় মানুষের দুর্ভোগ এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ প্ল্যান বাংলাদেশ”-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল ১০টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সভাপতি আব্দুল হালিম। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বাবু, প্রধান সমন্বয়কারী ইমাম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
সভায় বক্তারা ২০০৯ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আইলার স্মৃতিচারণ করেন এবং বলেন, আইলা উপকূলীয় জনপদের মানুষের জীবনে এক ভয়াবহ অধ্যায়ের নাম। বিশেষ করে সাতক্ষীরা ও শ্যামনগর উপকূলের মানুষ দীর্ঘদিন পানিবন্দি জীবনযাপন করেছে। হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটিয়েছে। তাই ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।
সভাপতির বক্তব্যে আব্দুল হালিম বলেন, “আইলা আমাদের শিখিয়েছে দুর্যোগের সময় মানবিকতা ও ঐক্যের কোনো বিকল্প নেই। উপকূলীয় অঞ্চলের মানুষ এখনও নানা সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছে। তরুণদের দুর্যোগ মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।”
তিনি আরও বলেন, “ইয়ুথ প্ল্যান বাংলাদেশ সবসময় উপকূলের মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের কল্যাণে কাজ করে যাবে।”
নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বাবু তার বক্তব্যে বলেন, “আইলার মতো দুর্যোগ আমাদের জন্য বড় একটি শিক্ষা। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদার করা জরুরি। যুব সমাজকে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.