সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা  উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় শীর্ষক অভিযোজন পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের মাংস বিক্রি ও দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনীর সন্ধান নেই, ৪০ ক্যামেরাতেও এক মাসে ধরা পড়েনি তার কোন ছবি  চাম্পাফুল আপ্রচ হাইস্কুলে বিধি বহির্ভুত ভাবে অনুমোদিত অ্যাডহক কমিটি বাতিলের আবেদন সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা
সুন্দরবনে জেলে নিহতের জেরে বনবিভাগের অফিসে হামলা-ভাঙচুর, আহত ৫ বনকর্মীর মধ্যে একজনের অবস্থা আসংখ্যা জনক 

সুন্দরবনে জেলে নিহতের জেরে বনবিভাগের অফিসে হামলা-ভাঙচুর, আহত ৫ বনকর্মীর মধ্যে একজনের অবস্থা আসংখ্যা জনক 

শ্যামনগর প্রতিনিধি:

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে গুলিতে জেলে আমিনুর রহমান গাজী (৪৫) নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে উত্তেজিত বনজীবীরা বনবিভাগের অফিসে হামলা, ভাঙচুর ও বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমিনুর রহমান গাজীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ বনজীবী ও স্থানীয় জনতা বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ ও বুড়িগোয়ালিনী স্টেশন এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা বনবিভাগের অফিসে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র, দরজা-জানালা ও প্রয়োজনীয় সরঞ্জাম ভাঙচুর করেন।

এসময় বনকর্মীদের ওপরও হামলা চালানো হলে অন্তত ৫ জন বনকর্মী আহত হন। আহতদের মধ্যে ফায়জুর রহমান নামের এক বনকর্মীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। হামলায় তার দুই হাতের তিনটি স্থানে হাড় ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত লেগে ফেটে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বনবিভাগ সূত্রে জানা গেছে, আহত বনকর্মীদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

এদিকে, আমিনুর রহমান গাজীর মৃত্যুর ঘটনায় পুরো উপকূলীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বনজীবীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধ।

পায়ে সু আর চোঁখে সানগ্লাস পরা কি অপরাধ ? এমন প্রশ্ন তুলেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক বশিরউদ্দীন। তার দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকে মনগড়া ও অসত্য তথ্য দিয়ে অপপ্রচার করছে একটি চক্র।

সংবাদমাধ্যমের কাছে এমন অভিযোগ তুলে বশিরউদ্দীন বলেন, আমি একজন সরকারি গাড়িচালক। নিয়ম মেনে দায়িত্ব পালন করি। কিন্তু আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে গল্প সাজিয়ে বলা হচ্ছে, নষ্ট গাড়ির নামে বিল তোলা হয়। অথচ এ অভিযোগ সঠিক নয়।

তিনি জানান, হাসপাতালে তিনটি অ্যাম্বুলেন্স ও একটি পিকআপসহ চারটি গাড়ি সচল রয়েছে। তবে সরকারি চালক মাত্র দুইজন। তিনি নিজে ও অপর চালক জয়নুল আবেদীন। বাকি দুইটি গাড়ি চালান স্বেচ্ছাসেবক সুমন গাজী ও হায়দার আলী। যেখানে সব গাড়ি সচল, সেখানে নষ্ট গাড়ির নামে বিল তোলার অভিযোগ হাস্যকর। পায়ে সু বা চোখে সানগ্লাস পরে ডিউটি করার বিষয়টিকে অপরাধ হিসেবে তুলে ধরা হচ্ছে। অথচ আইনে বলা আছে, চালকদের পায়ে সু পরা বাধ্যতামূলক। চশমাটি মূলত ২৫০ পাওয়ারে অটোসান চশমা। যা রোদে গেলে কালো ও ছায়ায় আসলে সাদা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কুদরত-ই-খুদা বলেন, বশিরউদ্দীনের বিরুদ্ধে যে সকল অভিযোগ এনে প্রচার করা হচ্ছে সেটি মনগড়া। লক্ষ্য করলে দেখবেন জনস্বার্থে তথ্য তুলে ধরা হয়নি, বরং ব্যক্তিগত আক্রোশ থেকে করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেলের গাড়িচালক বশিরউদ্দীনকে নিয়ে অপপ্রচার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *