সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা  উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় শীর্ষক অভিযোজন পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের মাংস বিক্রি ও দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনীর সন্ধান নেই, ৪০ ক্যামেরাতেও এক মাসে ধরা পড়েনি তার কোন ছবি  চাম্পাফুল আপ্রচ হাইস্কুলে বিধি বহির্ভুত ভাবে অনুমোদিত অ্যাডহক কমিটি বাতিলের আবেদন সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা
সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম।

সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম।

আব্দুল্লাহ আল মামুনঃ সাতক্ষীরার পারুলিয়া ইউনিয়নের ঘুরনচন্ডি এলাকার মৎস্যঘেরে ডাকাতিকালে চাষিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে| রবিবার দিবাগত ভোর রাতে এ ঘটনা ঘটে বলে প্রতক্ষদর্শী আহত ইয়াদিন আলী মোল্যা নিশ্চিত করেন| তিনি দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে| এঘটনায় আহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে|

হামলার শিকার ইয়াদিন মোল্যা জানান, প্রতিদিনের ন্যায় তিনি নিজের মৎস্যঘেরে পাহারায় ছিলেন| ভোর রাত ৪টার দিকে সংঘবদ্ধ ডাকাতরা মাছের ঘেরে নেমে আটল থেকে মাছ ঝেড়ে নিতে থাকে| তিনি এগিয়ে আসলে তার উপর হামলা করে| ডাকাতদের মধ্যে পারুলিয়া পলগাদা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মাদকে চিনে ফেললে ইয়াদিন আলী মোল্যাকে ধারালো দা এর কোপ মারে| এতে তিনি গুরুত্বও আহত হয়ে পড়েন| পরে তার চিৎকারে পাশের ঘেরের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়| পরে তাকে উদ্ধার করে উপজেলা ¯ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়|

স্থানীয় মৎস্য চাষি খায়রুল ইসলাম, মাসুদ রানা, ওহিদুল ইসলাম সহ অনেকে জানান, গভীর রাত হলেই দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে জোরপূর্বক মাছ লুট করে| চোখের সামনে মাছ নিয়ে গেলেও তাদের হাতে থাকা অস্ত্রেও মুখে কিছু করার থাকে না| দিনের পর দিন এভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে বলেও জানান তাদের| মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা|

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, অভিযোগ পেয়েছি| বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *