সংবাদ শিরোনামঃ
রাষ্ট্র বিনির্মাণের ডাক: সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’ উপকূলীয় এলাকায় শীতাক্তদের  উষ্ণতার ছোঁয়া দিল কয়রার সেচ্ছাসেবী সংগঠন ফোকাস এইড শ্যামনগর মুন্সিগঞ্জ হরিনাম সেবাশ্রমে বিএনপি মনোনীত  প্রার্থীর মতবিনিময় সভা গাবুরাতে লিডার্স এর উদ্যোগে প্রাণিসম্পদ সেবায় ইন্টারফেস মিটিং কাপাসডাঙ্গা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত প্রাণিসম্পদ উন্নয়নে গাবুরায় লিডার্স এর ব্যতিক্রমী ইন্টারফেস মিটিং খুলনার কয়রা আমাদী বাজারে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ বুড়িগোয়ালিনীতে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত  কালিগঞ্জে হাজী তফিল উদ্দিন মাদ্রাসায় সাবেক বস্ত্রমন্ত্রী’র মৃত্যুবার্ষিকী পালন
শ্যামনগর মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা সভা

শ্যামনগর মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা সভা

মুন্সিগঞ্জ শ্যামনগর প্রতিনিধি।

জাতীয় পুষ্টি সমন্বয় পরিষদ এর আলোকে ইউনিয়ন লেভেলে শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলায় পৃথক পৃথক মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে ১৪ ডিসেম্বর কালিগঞ্জ উপজেলা মৌতলা ইউনিয়ন পরিষদে এবং শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়ন পরিষদে মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম সকাল ১০টায় আলোচনা সভার মাধ্যমে পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়ল এবং আবুসালেহ বাবু। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে গঠিত মৎস অফিস, কৃষি অফিস এর প্রতিনিধিবৃন্দ ইমাম, শিক্ষক, সাংবাদিক, ইয়ুথ সদস্য, ইউপি সদস্য এবং সরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ।
সভায় লিডার্স এর কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফজলুর রহমান প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গাইন মূল প্রবন্ধের উপর আলোচনা করেন । মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় বক্তারা বলেন জাতীয় পর্যায়ে এসডিজি এর আলোকে ১৮(১) অনুচ্ছেদে জাতীয় পুষ্টি সমন্বয় কমিটি গঠিত আছে। এরই আলোকে জাতীয় পর্যায়ে পুষ্টি বিষয়ে নানা কার্যক্রম বাস্তবায়ন হলেও ইউনিয়ন পর্যায়ে আরও বেশি কাজ করার জন্য এই কমিটি গঠিত হয়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মা ও শিশু এবং দুগ্ধদানকারী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় পুস্টিযুক্ত খাবার গ্রহনের মতামত দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *