সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাজারের কীটনাশক বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলাম ধর্ম ত্যাগ করে বিয়ে, এরপর ৯ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা স্ত্রী; যৌতুক মামলার হুমকির অভিযোগ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ করেছে ফেইথ ইন এ্যাকশন সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত  সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটকে আটক করেছে কোস্ট গার্ড
শ্যামনগর বুড়িগোয়ালিনী-মুন্সিগঞ্জ সড়কের ভগ্ন কালভার্ট মেরামতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগ

শ্যামনগর বুড়িগোয়ালিনী-মুন্সিগঞ্জ সড়কের ভগ্ন কালভার্ট মেরামতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগ

নুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী টু মুন্সিগঞ্জ সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ কালভার্ট দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে থাকায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, ভ্যানচালক ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন।

এ অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। সোমবার (১১ মে) রাত থেকে তারা স্থানীয়দের নিয়ে ভেঙে যাওয়া কালভার্ট মেরামতের কাজ শুরু করেন।

মেরামত কাজে অংশ নেন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এছাড়াও বুড়িগোয়ালিনী ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেন।সন্ধ্যায় কাজ করে তারা চলাচলের উপযোগী করতে চেষ্টা চালিয়ে যান।

নীলডুমুর ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কালভার্টগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ দেখা যায়নি। সামান্য বৃষ্টি হলেই সড়কে চলাচল বন্ধ হওয়ার উপক্রম হতো। বিশেষ করে রাতে দুর্ঘটনার আশঙ্কা ছিল বেশি।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা বলেন, “এটি জনদুর্ভোগের বিষয়। জনগণের কষ্ট দেখে আমরা নিজেদের উদ্যোগে সংস্কার কাজে নেমেছি। যতটুকু সম্ভব জনগণের পাশে থেকে কাজ করে যাব।”

ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, “এই সড়ক আমাদের জীবিকার পথ। তাই সাধারণ মানুষের স্বার্থে আমরা সবাই মিলে কাজ করছি।”

স্থানীয় সচেতন মহল দ্রুত সড়ক ও কালভার্টগুলোর স্থায়ী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *