সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত হয়েছে  আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস কালিগঞ্জে দখলমুক্ত দুই দোকান মালিকপক্ষের হাতে চাবি হস্তান্তর সাতক্ষীরায় ৪টি আসনেই জামায়াতে ইসলামী জয়ী সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নির্দেশনা জারি করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা শেষ হলেও ভোর থেকে শুরু হয় নির্বাচনী আলোচনায় চায়ের দোকানে কালিগঞ্জের বসন্তপুরের নৌ বন্দর পরিদর্শন করলেন যুগ্ম সচিব সাজেদুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর পরির্দশন করলেন বিজিবির মহাপরিচালক  শ্যামনগরে বিএনপি নির্বাচনী জনসমাবেশ সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করার ঘোষনা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার
শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকেলে বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
 বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
দোয়া পরিচালনা করেন মাওলানা জুনায়েত সাহেব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *