সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাজারের কীটনাশক বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলাম ধর্ম ত্যাগ করে বিয়ে, এরপর ৯ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা স্ত্রী; যৌতুক মামলার হুমকির অভিযোগ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ করেছে ফেইথ ইন এ্যাকশন সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত  সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটকে আটক করেছে কোস্ট গার্ড
শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত

শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত

আল-হুদা মালী নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় মঙ্গলবার (২১ এপ্রিল) গাবুরা লক্ষ্মীখালি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানি সামাজিক জবাবদিহিতার একটি টুলস যার মাধ্যমে সেবাদাতাগনের সেবার মান উন্নীত করার পাশাপাশি সেবাদাতা ও সেবা গ্রহীতার মাঝে সেতু বন্ধন তৈরি করে। সেই সাথে সেবা গ্রহীতা এবং সাধারন মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ও ক্ষমতায়নের পথ তৈরি করে, এই লক্ষ্যে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সমাজ সেবা বিষয়ক কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজ কর্মী মো: ইদ্রিস আলী, শ্যামনগর থানার এসআই অনিরুদ্ধ রায়, সহ:শিক্ষক দারূস সুন্নাহ দাখিল মাদ্রাসার আব্দুর রহমান, দারূস সুন্নাহ দাখিল মাদ্রাসা সভাপতি মাওলানা আবুল হোসেন, ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সভাপতি আব্দুল মান্নান,উপকূলীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালী ও লিডার্স এর CREA প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইমাম হোসেন এর সভাপতিত্বে গনশুনানির কার্যক্রম অনুষ্ঠিত হয়।গণশুনানিতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

গণশুনানিতে উপকারভোগীরা তাদের সেবা প্রাপ্তিতে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন ও সমাধানের দাবি জানান।গণশুনানিতে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ উপকারভোগী সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ্ ও সাংবাদিকদের সমাজ সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন উপজেলা সমাজ সেবা বিষয়ক কর্মকর্তা এবং আশ্বাস দেন সঠিক সেবা প্রাপ্তিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা সমাজ সেবা অফিসার সমাজসেবা দপ্তরের যত সেবা আছে সব সেবার কার্যক্রম বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও উক্ত গণশুনানিতে আগত সব উপকার ভোগীদের প্রশ্নের উত্তর প্রদান করেন উপজেলা সমাজ সেবা অফিসার ।তিনি বলেন, সমাজ সেবা বিষয়ক সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *