সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা  উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় শীর্ষক অভিযোজন পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের মাংস বিক্রি ও দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনীর সন্ধান নেই, ৪০ ক্যামেরাতেও এক মাসে ধরা পড়েনি তার কোন ছবি  চাম্পাফুল আপ্রচ হাইস্কুলে বিধি বহির্ভুত ভাবে অনুমোদিত অ্যাডহক কমিটি বাতিলের আবেদন সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা
মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন

মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন

কয়রা প্রতিনিধিঃ* আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুবনেতা জাহিদুর রহমান শোভন।

তিনি শনিবার বিকেলে আমাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও হাট – বাজারে মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এবং সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।চায়ের দোকানে বসে তিনি চাষি, দিনমজুর, ব্যবসায়ী ও মুরুব্বিদের খোঁজখবর নেন। তাদের সমস্যার কথা শোনেন এবং আগামীর জন্য দোয়া প্রার্থনা করেন।

আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান শোভন বলেন “আমি টাকার জোরে না, জনগণের ভালোবাসা নিয়ে চেয়ারম্যান হতে চাই। আমাদী ইউনিয়নের বাঁধ, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য,জনগণের উন্নয়ন- এগুলোই আমার মূল এজেন্ডা। তারেক রহমানের নির্দেশ – জনগণের পাশে থাকো। আমি সেটাই করছি।”

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা জাহিদুর রহমান শোভনের এই গণসংযোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *