সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত হয়েছে  আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস কালিগঞ্জে দখলমুক্ত দুই দোকান মালিকপক্ষের হাতে চাবি হস্তান্তর সাতক্ষীরায় ৪টি আসনেই জামায়াতে ইসলামী জয়ী সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নির্দেশনা জারি করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা শেষ হলেও ভোর থেকে শুরু হয় নির্বাচনী আলোচনায় চায়ের দোকানে কালিগঞ্জের বসন্তপুরের নৌ বন্দর পরিদর্শন করলেন যুগ্ম সচিব সাজেদুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর পরির্দশন করলেন বিজিবির মহাপরিচালক  শ্যামনগরে বিএনপি নির্বাচনী জনসমাবেশ সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করার ঘোষনা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার
বুড়িগোয়ালিনীতে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বুড়িগোয়ালিনীতে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ড.মোঃ মনিরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ ডিসেম্বর) বিকেলে বুড়িগোয়ালিনী ইউনিয়নের আলাউদ্দিন মার্কেটে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করেন।
ড. মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, দেশের মানুষ আজ নানা সংকটে জর্জরিত। এসব সংকট থেকে উত্তরণে বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার গঠনের কোনো বিকল্প নেই। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক স্থানীয় নারী, পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উপকূলীয় এই এলাকার মানুষ অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন প্রয়োজন।
মতবিনিময় সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *