সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাজারের কীটনাশক বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলাম ধর্ম ত্যাগ করে বিয়ে, এরপর ৯ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা স্ত্রী; যৌতুক মামলার হুমকির অভিযোগ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ করেছে ফেইথ ইন এ্যাকশন সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত  সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটকে আটক করেছে কোস্ট গার্ড
বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বুড়িগোয়ালিনী (শ্যামনগর)  প্রতিনিধি।
শ্যামনগর ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায়।ইউপি সদস্য মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান,বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান,  বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেন মোল্লা,
 মাস্টার আমানুল্লাহ বুলবুল,উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,আবু সুফিয়ান ফয়সাল, মোল্লা জাহাঙ্গীর আলম।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষাই হলো জাতি গঠনের মূল ভিত। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন শ্রেণির মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মুখে আনন্দ ও উৎসাহের ঝিলিক দেখা যায়। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য একটি উৎসাহব্যঞ্জক ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *