সংবাদ শিরোনামঃ
রাষ্ট্র বিনির্মাণের ডাক: সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’ উপকূলীয় এলাকায় শীতাক্তদের  উষ্ণতার ছোঁয়া দিল কয়রার সেচ্ছাসেবী সংগঠন ফোকাস এইড শ্যামনগর মুন্সিগঞ্জ হরিনাম সেবাশ্রমে বিএনপি মনোনীত  প্রার্থীর মতবিনিময় সভা গাবুরাতে লিডার্স এর উদ্যোগে প্রাণিসম্পদ সেবায় ইন্টারফেস মিটিং কাপাসডাঙ্গা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত প্রাণিসম্পদ উন্নয়নে গাবুরায় লিডার্স এর ব্যতিক্রমী ইন্টারফেস মিটিং খুলনার কয়রা আমাদী বাজারে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ বুড়িগোয়ালিনীতে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত  কালিগঞ্জে হাজী তফিল উদ্দিন মাদ্রাসায় সাবেক বস্ত্রমন্ত্রী’র মৃত্যুবার্ষিকী পালন
বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি

বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (৮ নভেম্বর) বিকালে শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডে এই আলোচনা সভা হয়। এর আগে সকাল থেকে শ্যামনগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সভাস্থলে প্রবেশ করতে থাকে।

এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমতুল্লাহ পলাশ। শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আকতারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য জি.এম লিয়াকত আলী, সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম, জহুরুল হক আপ্পু প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও এ সময় বিশেষ অতিথিদের বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি কখোনোই পিছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাই নাই, বিএনপি সব সময় জনগণকে সাথে নিয়ে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গিয়েছে।

এছাড়াও সভায় অন্যান্য বক্তারাও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন ভেদাভেদ ভুলে সবাই যেন ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করে। এজন্য আগামী নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানকে জয়যুক্ত করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *