সংবাদ শিরোনামঃ
গাজার নিহত শিশুদের স্মরণে একশনএইডের উদ্যোগে শ্যামনগরে গ্রীন কর্নার স্থাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে মৌতলায় সুধী সমাবেশ অনুষ্ঠিত গাবুরা হরিশখালী মটর ভ্যানের কার্যালয় শুভ উদ্বোধন শ্যামনগর মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা সভা দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও আলোচনা সভা কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত দেবহাটার সখিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ
বাঘ বীধবা পারভীন বিবির সংসার জীবন 

বাঘ বীধবা পারভীন বিবির সংসার জীবন 

এমএ হালিম, (শ্যামনগর থেকে।

সুন্দরবন বর্তি উপকূলীয় মানুষের জীবন জীবিকা নির্বাহ করে একমাত্র সুন্দরবনে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করে। এসব এলাকার মানুষ হতদরিদ্র সীমায় বসবাস করে থাকে। ২০২০ সালের জরিপে দেখা গেছে সাতক্ষীরা উপকূলজুড়ে সুন্দরবন এলাকায় ১হাজারের বেশি বাঘ বিধবা রয়েছে। এদের মধ্যে এমন পরিবার রয়েছে বাবা বাঘের হাতে মৃত্যু হয়েছে। পরবর্তীতে সুন্দরবনের যেয়ে বাঘের হাতে ছেলেরও মৃত্যু হয়েছে।পরবর্তীতে দেখা যায় এই পরিবারটির সাংসারিক হাল ধরার মত কেউ রইলনা। এসময় জীবন বাঁচানোর তাগিদে মা বৌমাকে(ছেলেরস্ত্রী) নদীতে জাল মাছ শিকার করে সংসার চালাতে হয়েছে। এমন ও বাঘ বিধবা আছে ছেলে বড় হয়েছে মাকে ভাত দিচ্ছেনা। তাদেরকে অনেক কষ্ট করে জীবন বাঁচাতে হয়েছে।

সাতক্ষীরা শ্যামনগর বুড়িগোয়ালিনী এলাকার চন্ডিপুর গ্রামের জবেদ গাজীর ছেলে মৃত জিয়ারুল গাজী সুন্দরবনে মাছ ধরতে যায় ২০০৮ সালে।২ ভাই মুন্সিগঞ্জ বনবিভাগের অফিস থেকে পাস নিয়ে রবিবার সকালে সুন্দরবনের তেরকাটি খাল এলাকায়। কিছুক্ষণ পর হঠাৎ ঝপ করে শব্দ শুনতে পান। পাশে থাকা ভাই আনারুল ইসলাম। তিনি দেখতে পায় ভাই জিয়ারুল কে টেনে নিয় যাচ্ছে হিংস্র বাঘে।
আনারুলের হাকাহাকিতে কর্ণপাত করলো না সুন্দরবনের হিংস্র বাঘ।

ভাই আনারুল বলেন আমি দাড়িয়ে থেকে দেখলাম আমার ভাই জিয়ারুলের গলায় বাঘে দাঁত বসিয়ে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সেসময় নিথর পাথরের মতো দাড়িয়ে চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়া কিছু করার ছিল না আমার।

নৌকা ছেড়ে বাড়ি ফিরে খবর দেই ভাই জিয়ারুল কে বাঘে নিয়ে গিয়েছে। তখনই খবর হয়ে গেল জিয়ারুল বনে পড়েছে। আর সেই  থেকে জিয়ারুল গাজীর স্ত্রী পারভীন হয়ে গেলেন বাঘ বিধবা।

২সন্তান নিয়ে শুরু হলো জীবন সংগ্রাম পারভীনের।

জীবনের ১৭টি বছর একাকি পার করে আজ বিধবা পারভীন ৩৮বছর বয়সে নদীতে মাছ ধরে উন্নের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালানোসহ ছেলে মেয়েদের লেখা পড়া শিক্ষানো ও বাচ্চা দুই টিকে খাওয়া পরার ব্যবস্থা করে যাচ্ছে। পারভীনের ছেলের বয়সএখন ২০ বছর।

শুক্রবার(৯মে) সকালে সরেজমিনে যেয়ে দেখা যায়, বাঘ বিধবা পরিবারটি খেয়ে না খেয়ে দিন পার করছেন।

বাঘ বিধবা পারভীনের জীবন কাহিনী শুনতে চাইলে তিনি কেঁদে কেঁদে বলেন, আমার জীবনের কথা বলে দুঃখ বাড়াতে চাই না।পারভীন বলেন খুব ছোটকালে বৌ হয়ে গিয়েছিলাম ওই বাড়িতে, আজ শুনতে হয় আমি বাঘ বিধবা। পারভীন এখন বাবার বাড়ি তে জীবন জাপন করছে বাচ্চা দুই টারে নিয়ে। পারভীনের বাবাও বুড়া মানুষ তিনি নিজেই কর্মকরে খেতে পারেন না তার উপরে আবার এই বিধবা মেয়ের বুঝা কিকরে টানবেন।

সুন্দরবন নির্ভরশীল বাঘ বিধবারা এরা সাথী হারা বাঘ বিধবা।  উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান সঙ্কটের কারণে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিকল্প পেশা হিসেবে সুন্দরবনের পেশায় যুক্ত হয়। সে কারণে নব্বইয়ের দশকের পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলের কৃষি ব্যবস্থা ধ্বংস  করে দিয়ে  নোনা পানির চিংড়ি  চাষের কারনে মানুষের কর্মসংস্থান হ্রাস পায়। হাজার হাজার কৃষি শ্রমিক বেকার হয়ে  পড়ে। মানুষ বিকল্প পেশা হিসেবে সুন্দরবনের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, ফলে বাঘের আক্রমনের শিকার হতে থাকে।

সামাজিক কুসংস্কার এর ধুমজাল ছুটে বেড়াতে থাকে এরা  নাকি অপায়া অলক্ষী স্বামী খেগো।  বাঘ বিধবারা অধিকাংশ স্বামীর ভিটা ছেড়ে বাপের বাড়ি অথবা খাস জায়গাতে তাদের শেষ সম্বল হয়ে দাঁড়িয়েছে। সমাজের রক্তচক্ষু ঘৃণা অবহেলায় সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলার সুযোগটুকু হয়ে ওঠেনি, এই দুঃসময়ে উপকূলীয় অঞ্চলে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আইলা, বুলবুল ফনি আমফান এই সকল প্রাকৃতিক দুর্যোগ তাদের হাল ছাড়েনি। জীবন সংগ্রামে অনেকেরই তছনছ করে দিয়েছে ছোট্ট কুঁড়ে ঘর টুকু তবুও বেঁচে থাকার স্বপ্ন স্বামীর পথ ধরে বাঘ বিধবারা। আজও সুন্দরবনের পেশার সাথে জড়িত আছেন এ কষ্টের অনুভূতি টুকু প্রকাশ করতে গিয়ে বাঘ বিধবারা স্বামী কথা মনে করতেই হু হু করে কেঁদে উঠেন। এমনও বাঘবিধবা পরিবার রয়েছে অন্যের সহযোগিতায় সংসার চালাতে হয় তাদের।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

কালিগঞ্জ প্রতিনিধি:

নারীর ক্ষমতায়ন, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা ২০২৫ প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, জেন্ডার ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা দেয়া কিশোর কিশোরী ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম আকরাম হোসেন, প্রেসক্লাব কালিগঞ্জের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ পাইলট গার্লস স্কুলের সহকারী শিক্ষিকা কনিকা সরকার, জলবায়ু কর্মী ও রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান প্রমুখ। বক্তারা বলেন, বেগম রোকেয়ার দর্শন ও আন্দোলন বাংলাদেশে নারী জাগরণের মাইলফলক। নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তারা। আমিই রোকেয়া এই শ্লোগানকে বক্তারা নারীর আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে তুলে ধরেন।এ সময় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা২০২৫ প্রাপ্তদের পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার বাথুয়াডাঙ্গা গ্রামের তুষার বিশ্বাসের স্ত্রী লক্ষ্মী রানী বিশ্বাস। থালনা গ্রামের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ব্রজন কুমার সরকারের স্ত্রী মিঠু মিস্ত্রি। মহৎপুর গ্রামের সফল জননী নারী ওবায়দুর রহমানের স্ত্রী জেবুনন্নেছা ওবায়দুর। কৃষ্ণনগরের নারী নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রাম জয়ী নারী মৃত ফটিক মোল্লার কন্যা রঞ্জিতা আক্তার বেবি এবং বসন্তপুর গ্রামের সমাজ উন্নয়নের অসম্য অবদান রেখেছেন রওশন আলী স্ত্রী জাহানারা বেগম। সম্মাননা প্রাপ্তদের হাতে অতিথিরা ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন।দিনব্যাপী আয়োজনে ছিল নারী উন্নয়ন বিষয়ক প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং কিশোর-কিশোরীদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশ নেন।

কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান

এম এ হালিম শ্যামনগর থেকে।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়ি পাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নির্বাচনীয় প্রচারনার অংশ হিসেবে মুন্সিগঞ্জ গ্যারেজ বাজারে পথসভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৭ডিসেম্বর) বিকালে এ শোডাউনটি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মোটরসাইকেল নিয়ে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামী এর আমির মাওলানা হারুনার রশিদের সভাপত্তিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনীত গাজী নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা মাইন উদ্দিন মাহমুদ,বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের তরুণ সমাজ সেবক
মোল্লা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শোডাউনটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা স্লোগান ও প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।
নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী গাজী নজরুল ইসলামকে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন।
শোডাউনে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পথ-সভাটি পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল্লাহ আল মামুন।

মুন্সীগঞ্জ গ্যারেজ বাজারে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী পথসভা ও মোটরসাইকেল শোডাউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমানো এবং দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা ইয়ুথ ফর সুন্দরবন। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই সমস্যা মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং তরুণদের নেতৃত্বে পরিবর্তনের সূচনা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, এ্যাডঃ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলনা আকরাম হুসাইন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমুখ। এখানে প্লাস্টিক পলিথিন দুষণ রোধে করণীয়সহ সুন্দরবন রক্ষা, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সমস্যা, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, ধর্মীয় নেতা, পুরোহিত, এনজিও প্রতিনিধি ও ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যবৃন্দ।

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষ অভিযানে এবং

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২ টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ