সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ইউনিয়নে আস্থার প্রতীক কৃষ্ণপদ পরমান্য, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনগণ শ্যামনগরে প্যারাসুট সাদৃশ কাপড় ও ডিভাইস উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ- সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি মুহা: রবিউল বাশার  কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার সাতক্ষীরা কালিগঞ্জে সশস্ত্র ডাকাতি: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান  তেল সিন্ডিকেটে কঠোর আঘাত ইউএনও”র, শ্যামনগরবাসীর মুখে স্বস্তির হাসি সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ ও গাবুরার শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে বুড়িগোয়ালিনীতে ইফতার মাহফিল

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে বুড়িগোয়ালিনীতে ইফতার মাহফিল

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে এক বিশেষ আল-কুরআনুল কারিম তেলাওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ মার্চ) বিকাল ৪ টায় বুড়িগোয়ালিনীতে এই মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মোঃ জুবায়ের হোসেন। তিনি বলেন, পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই মাসে কুরআনের আলোকে জীবন গঠন ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন আমির, ইউনিয়ন সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন এবং যুব বিভাগের ইউনিয়ন সেক্রেটারি ফয়সাল আহাম্মেদ।
বক্তারা তাদের বক্তব্যে ইসলামের শিক্ষা ও রমজানের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং ইসলামী আদর্শ অনুসরণ করলেই উন্নত সমাজ গঠন সম্ভব।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত সবার জন্য ইফতারের আয়োজন করা হয়

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *