সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা  উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় শীর্ষক অভিযোজন পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের মাংস বিক্রি ও দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনীর সন্ধান নেই, ৪০ ক্যামেরাতেও এক মাসে ধরা পড়েনি তার কোন ছবি  চাম্পাফুল আপ্রচ হাইস্কুলে বিধি বহির্ভুত ভাবে অনুমোদিত অ্যাডহক কমিটি বাতিলের আবেদন সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা
পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ন জনগোষ্টির অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে (Environmental Human Rights for a just Transition: Strengthened Local CSOs Transforming Climate Hotspots into Resilient Communities (ENGAGE)) এনগেজ প্রকল্পের আওতায় নেটজ বাংলাদেশ ও ইউরোপিয় ইউনয়ন এর সহায়তায় বেসরকারী উন্নয়ন সংগঠন বারসিকের আয়োজনে পাইকগাছা উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে|

আজ ২৮ জুন ররিবার সকাল ১০ ঘটিকায় বারসিক পাইকগাছা কার্যালয়ে বারসিক কর্মৗ বাবলু জোয়ারদারের সঞ্চালনায় সদস্য সচীব কাজী সিফাত উল্লাহর সভাপতিত্বে পাইকগাছা উপজেলা সিএসওর অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে| আলোচনা সভায় সুশীল সমাজের এক বছরের পরিকল্পনা করা হয়েছিল সেটির বাস্তবায়ন ও বর্তমান কাজ সর্ম্পকে আলোচনা করা হয়| উল্লেখযোগ্য কাজের মধ্যে গড়ুইখালী ইউনিয়নে পানির প্লান্ট ˆতরী, কপিলমুনি ইউনিয়নে পানির প্লান্ট ˆতরী অগ্রনী ভুমিকা রেখেছে| এছাড়া হরিঢালী ইউনিয়নে সিকিরবিল খাল পুনঃখনন সহ আরো ৮টি খাল পুনঃখননের জন্য উদ্যোগ নিয়েছেন| পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে বলে জানান সিএসও দলের সদস্যবৃন্দ|

জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং মানবাধিকার লংঘনের কারনে পাইকগাছা উপজেলায় দরিদ্র প্রান্তিক নারী-পুরুষের উন্নয়নে তারা অগ্রনী ভমিকা রাখবেন বলে আগ্রহ প্রকাশ করেন|

আলোচনা সভায় উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন সিএসওর সভাপ্রধান ও সদস্য সচিব সুমি আক্তার,অসীম দাস, কপিলমুনি ইউনিয়ন সিএসওর সভাপ্রধান আফরোজা বেগম, মিন্টু অধিকারী, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়ন সিএসওর সভাপ্রধান ও সদস্য সচিব| এছাড়া আরো উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিএসওর সদস্য এসএম আফজাল হোসেন, শুক্কলী দফাদার, আলমগীর হোসেন, রেশমা সুলতানা, নাসরিন আক্তার, তাহেরা পারভীন, শরীফুল ইসলাম, অখিল কুমার মন্ডল ও গনমাধ্যম কর্মী কাজী সোহাগ এবং বারসিক কর্মীবৃন্দ|

দয়া করে নিউজটি শেয়ার করুন

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকালে উপজেলা সদরে এ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আলাউদ্দিন বলেন, এই হামলা গণতন্ত্র ও মুক্ত চিন্তার ওপর হামলা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ।তিনি আরও বলেন,”যুবসমাজ যখন প্রতিবাদী হচ্ছে, তখনই তাদের কণ্ঠ রোধ করতে এ ধরনের হামলা চালানো হচ্ছে। কিন্তু কোনো হামলা-নির্যাতনে আমরা থেমে থাকব না।এসময় কালিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, এসময় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী সাফুই, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছটু,মথুরেসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু মৌতলা ইউনিয়ন বিএনপি’র  সভাপতি  আলমগীর হোসেন , সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জামান আকুল, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসানুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, তারালি বিএনপি’র সাবেক আহ্বায়ক এনামুল হক এনাম , সাধারণ সম্পাদক গনিয়ার রহমান , উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল , উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রেদেওয়ান ফেরদৌস রনি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলন, জাসাস এর আহবায়ক মুরশীদ আলী প্রমুখ। বক্তারা এমপি প্রার্থীর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহৃিতকরণসহ আটকের দাবী এবং জড়িতদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলনের ডাক দেন।

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *