সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাজারের কীটনাশক বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলাম ধর্ম ত্যাগ করে বিয়ে, এরপর ৯ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা স্ত্রী; যৌতুক মামলার হুমকির অভিযোগ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ করেছে ফেইথ ইন এ্যাকশন সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত  সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটকে আটক করেছে কোস্ট গার্ড
দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল

দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। একদিকে মায়ের মৃত্যু শোক ও আরেকদিকে নানারকম সমস্যার জটিলতায় না ফেরার দেশে দেবহাটার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম। রবিবার ভোররাতে তিনি ঢাকা হাইকোর্টে যাওয়ার সময় স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরন করেছেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে (ইন্নালিল্লাহি,,,,,,রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক ছিলেন। নজরুল ইসলামের ছোট ছেলে আবুল হাসান জানান, তার পিতা রাজনৈতিক মামলার জটিলতায় ঢাকায় অবস্থান করছিলেন। গত ৪ মে তার দাদী ইন্তেকাল করলে তার পিতা চলে আসেন। শনিবার ৯ মে ঢাকা হাইকোর্টে যাচ্ছিলেন জামিন নেয়ার জন্য। ঢাকার শ্যামলী থেকে রবিবার ভোরে হাইকোর্টে যাওয়ার সময় তিনি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তার পিতাকে মৃত ঘোষনা করেন। হাসান জানান, এই কুরবানী ঈদের আগে তার পিতা বাড়ি ফেরার জন্য উদগ্রীব ছিলেন। এজন্য ঢাকায় গিয়েছিলেন দ্রুত জামিনের জন্য।

নজরুল ইসলামের মৃত্যুর খবরে দেবহাটাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, মায়ের মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অবশেষে সেই গভীর শোকই যেন তাঁকে না ফেরার দেশে নিয়ে গেল।

নজরুল ইসলাম দীর্ঘদিন দেবহাটা উপজেলার জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। একজন মানবিক মানুষ ছিলেন তিনি। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্থানীয়দের কাছে আজও স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জানা গেছে, ঢাকা থেকে মরহুমের লাশ পৌছালে বিকালে নামাজে জানাজা শেষে তাকে তার কুলিয়া ইউনিয়নের গোবরাখালীস্থ গ্রামের বাড়িতে তার মায়ের পাশে দাফন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *