সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা  উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় শীর্ষক অভিযোজন পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের মাংস বিক্রি ও দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনীর সন্ধান নেই, ৪০ ক্যামেরাতেও এক মাসে ধরা পড়েনি তার কোন ছবি  চাম্পাফুল আপ্রচ হাইস্কুলে বিধি বহির্ভুত ভাবে অনুমোদিত অ্যাডহক কমিটি বাতিলের আবেদন সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা
কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ 

কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ 

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ীকে মারপিটে আহত ঘটনায় দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। গত শুক্রবার ২৬ জুন রাত ১১ ঘটিকার সময়ে ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী দক্ষিণ কুলিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে সালাউদ্দীন হোসেন( ২৭)। এব্যাপারে ভুক্তভোগী সালাউদ্দীন বাদী হইয়া ৮ জনকে আসামি করে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করে।

বিবাদীরা হলেন-১। মোঃ জয়নাল আলী(৩০), ২। মোঃ ইউসুফ আলী (৩৩), ৩। মোঃ মোশারফ হোসেন (৪০), ৪। মোঃ আশরাফুল হোসেন ( খোকা) সর্ব পিতা-মৃত সামছুল হক সরদার ৫। মোঃ সজীব হোসেন ৬। মোছাঃ জোহরা খাতুন (৩২), স্বামী মোঃ শহিদ গাজী ৭। মোছাঃ জুলেখা খাতুন (৫০) পিতা মৃত সমছুল হক সরদার, ৮। মোঃ ইসরাফিল হোসেন ১৮, পিতা মোঃ জাকির হোসেন সর্ব সাং – দক্ষিণ কুলিয়া, থানা- দেবহাটা, জেলা সাতক্ষীরা সহ অজ্ঞাতনামা ৭/৮ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সহিত আমাদের জমিজমা সংক্রান্ত ঘটনা লইয়া পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীগন প্রায় সময় আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারপিট করতে উদ্যত হয় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি দেয়। পূর্বের ধারাবাহিকতায় ২৬/০৬/২০২৬ তারিখ রাত আনুঃ ১১.০০ ঘটিকার সময় বিবাদীগন লোহার রড,বাঁশের লাঠি, শাবল ইত্যাদি মারাত্মক অস্ত্র-সস্ত্র সজ্জিত হইয়া আমার বসত বাড়ির পিছনে আমাকে আক্রমণ করে এবং ১ নং বিবাদী জয়নাল আলীর হাতে থাকা লোহার রড দিয়ে আমার বাম হাতের কজ্বিতে আঘাত করে ফোলা জখম করে এবং অন্যান্য বিবাদীগন আমাকে বাঁশের লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ফোলা জখম করে। এসময় আমার স্ত্রী তাছলিমা খাতুন ও মা সালমা খাতুন আমাকে ঠেকাতে আসিলে বিবাদীগন তাদের ও এলোপাতাড়ি লাথি, চড়,কিল,ঘুষি মারিয়া ফোলা জখম করে।

একপর্যায়ে ১নং বিবাদী জয়নাল আলী আমার বসত বাড়ির মধ্যে ঢুকে বিছানার তলায় রক্ষিত নগত ১.৩০.০০০/- টাকা চুরি করে লইয়া যায়। এছাড়াও ৭নং বিবাদী আমার স্ত্রীর গলায় থাকা ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন যার মূল্য ৬০,০০০/- টাকা কাড়িয়া নেয়।

এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকালে উপজেলা সদরে এ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আলাউদ্দিন বলেন, এই হামলা গণতন্ত্র ও মুক্ত চিন্তার ওপর হামলা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ।তিনি আরও বলেন,”যুবসমাজ যখন প্রতিবাদী হচ্ছে, তখনই তাদের কণ্ঠ রোধ করতে এ ধরনের হামলা চালানো হচ্ছে। কিন্তু কোনো হামলা-নির্যাতনে আমরা থেমে থাকব না।এসময় কালিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, এসময় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী সাফুই, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছটু,মথুরেসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু মৌতলা ইউনিয়ন বিএনপি’র  সভাপতি  আলমগীর হোসেন , সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জামান আকুল, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসানুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, তারালি বিএনপি’র সাবেক আহ্বায়ক এনামুল হক এনাম , সাধারণ সম্পাদক গনিয়ার রহমান , উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল , উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রেদেওয়ান ফেরদৌস রনি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলন, জাসাস এর আহবায়ক মুরশীদ আলী প্রমুখ। বক্তারা এমপি প্রার্থীর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের চিহৃিতকরণসহ আটকের দাবী এবং জড়িতদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলনের ডাক দেন।

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *