সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত হয়েছে  আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস কালিগঞ্জে দখলমুক্ত দুই দোকান মালিকপক্ষের হাতে চাবি হস্তান্তর সাতক্ষীরায় ৪টি আসনেই জামায়াতে ইসলামী জয়ী সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নির্দেশনা জারি করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা শেষ হলেও ভোর থেকে শুরু হয় নির্বাচনী আলোচনায় চায়ের দোকানে কালিগঞ্জের বসন্তপুরের নৌ বন্দর পরিদর্শন করলেন যুগ্ম সচিব সাজেদুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর পরির্দশন করলেন বিজিবির মহাপরিচালক  শ্যামনগরে বিএনপি নির্বাচনী জনসমাবেশ সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করার ঘোষনা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার
কালিগঞ্জে যুক্তরাজ্য যুবদল নেতা নাসিরকে সংবর্ধনা ও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে যুক্তরাজ্য যুবদল নেতা নাসিরকে সংবর্ধনা ও বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কালিগঞ্জের কৃতি সন্তান শেখ নাসির উদ্দীনের দেশে আগমন পরবর্তী নিজ এলাকার মানুষ ও বিএনপি’র নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে রবিবার (১১ মে ২৫) বিকাল ৫টায় উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্নে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের সেক্রেটারী শোকর আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা শেখ নাজমুল হোসেন, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী গাজী প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা
বিএনপি, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, সাবেক সদস্য সদস্য সচিব, সাবেক যুগ্ম আহবায়কসহ বিভিন্নঅঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে প্রায় তিনশতাধিক মটর সাইকেলে শোডাউনের মাধ্যমে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুৃষ বরণ করে নেন যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে। দোয়া মোনাজাত পরিচালনা করেণ উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *