সংবাদ শিরোনামঃ
পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে রুপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির ও উপজেলা প্রশাসনের ইফতার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির

হাফিজুর রহমান শিমুলঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী বিশাল জনসভায় হাজার হাজার জনতার ঢল লক্ষ্য করা যায়। দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জি এম ইসলাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে উপজেলার ১১টি ইউনিয়নকে মডেল ইউনিয়ন বানিয়ে বাংলাদেশের ভেতর আশাশুনিকে সর্বশ্রেষ্ঠ উপজেলা হিসাবে গড়ে তুলবো। নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম আমি দরগাহপুরের খরিয়াটি রাস্তা নির্মাণ করব। মানিকখালী ব্রিজের টোল উঠানো বন্ধ করব। এই অঞ্চলে একটি হাসপাতাল প্রয়োজন ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করবো। মাদক সন্ত্রাস নির্মূল করে শিক্ষার মান উন্নয়নে কাজ করব। আপনাদের সকল দুঃখ ও দুর্দশা লাঘব করার চেষ্টা করব। তিনি আরও বলেন, বিএনপি উন্নয়ন উৎপাদনের রাজনীতি করে, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যর পরিবর্তন হয়। আমি বিগত দিনে কালিগঞ্জ দেবহাটার এমপি ছিলাম, আমি এলচকায় অসংখ্য উন্নয়ন করেছি। সকল রাস্তাঘাট পাকা করেছি। কোন দুর্নীতিবাজের স্থান আমার কাছে ছিল না। সংখ্যালঘু সম্প্রদায় আমার কাছে সুরক্ষিত ছিল। আজ কালিগঞ্জ আশাশুনির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা ধানের শীষ কে নির্বাচিত করতে কাজ কারুন, বাংলাদেশকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, মহিলা দলের নেত্রী মার্জিনা ইসলাম বেবী, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রতীশ রায়, মহিলা দল প্রমুখ। জনসভার শেষে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া- মোনাজাত করেন ধানেরশীষ এর প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন।

দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

হাফিজুর রহমান শিমুলঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে। বিস্তারিত....

নিজস্ব প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের উত্তর পাড়া গোলেজান মসজিদে ৫০ ব্যাগ সিমেন্ট সহায়তা করেছেন ইউনিয়নের তরুণ সমাজসেবক মোল্লা জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ সহায়তা প্রদান করেন।
মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানান, মসজিদের নির্মাণ ও সংস্কার কাজে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়মিত যুক্ত মোল্লা জাহাঙ্গীর আলম বলেন, “এ মসজিদে গ্রামের মানুষ নামাজ আদায় করেন, ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। তাই আল্লাহর ঘর নির্মাণ ও উন্নয়নে পাশে থাকতে পেরে আমি আনন্দিত।”
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমাজের উন্নয়নমূলক কাজে সবার সহযোগিতা কামনা করেন।

শ্যামনগর বুড়িগোয়ালিনী উত্তর পাড়া গোলেজান মসজিদে ৫০ ব্যাগ সিমেন্ট দান

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের উত্তর পাড়া গোলেজান মসজিদে ৫০ ব্যাগ সিমেন্ট সহায়তা করেছেন ইউনিয়নের তরুণ সমাজসেবক মোল্লা জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ সহায়তা প্রদান করেন। বিস্তারিত....