সংবাদ শিরোনামঃ
পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে রুপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির ও উপজেলা প্রশাসনের ইফতার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির

হাফিজুর রহমান শিমুলঃ
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আশাশুনি উপজেলার গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের আয়োজনে সোমবার (১লা ডিসেম্বর) আসর নামাজবাদে দরগা শরিফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল ছোট, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনউল্লাহ তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বজলুর রহমান, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ। এসময়ে বিএনপির শতশত নেতাকর্মীসহ সাধারণ মুসুল্লিবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহন করেণ। এসময় কাজী আলাউদ্দীন বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উন্নয়ন ও উৎপাদনের রূপকার, সুজলা-সুফলা বাংলাদেশ গড়ার রূপকারে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আইসিইউতে আছেন। তাঁর সুস্থতা কামনার জন্য আল্লাহর রাস্তায় জানের ছদকাহ হিসেবে আমরা এই হাফিজিয়াখানার এতিম বাচ্চাদের জন্য খাসি ছাগল কোরবানি করছি। মহান আল্লাহতালা মহান নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করুন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানেরশীষের প্রার্থী কাজী মোঃ আলাউদ্দীন।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে কাজী আলাউদ্দীনের দোয়া মাহফিল

হাফিজুর রহমান শিমুলঃ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আশাশুনি উপজেলার গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া বিস্তারিত....

নিজস্ব প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সোমবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় আটুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সাবেক যুবনেতা আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এমন মাছুদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না।

এ সময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। পরে আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়লের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা জি.এম নাসির উদ্দিন ও গাজী আব্দুর রব বাপ্পির সঞ্চালনায় উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, শ্যামনগর পৌর বিএনপি সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, নুরনগর ইউনিয়ন বিএনপি নেতা আবু ইউসুফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক, উপজেলা তাঁতি দলের আহবায়ক আব্দুল হালিম, উপজেলা কৃষকদলের আহবায়ক গাজী নুরুজ্জামানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শ্যামনগর নওয়াঁবেকিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম বিস্তারিত....

এম এ হালিম শ্যামনগর।
সাতক্ষীরা উপকূল অঞ্চলে সফ্টসেল কাঁকড়া উৎপাদন ও প্যাকেজিং প্রকল্প চালু হওয়ায় স্থানীয় বেকার যুবকদের জন্য তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। আধুনিক পদ্ধতিতে কাঁকড়া, লালন-পালন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের মাধ্যমে এলাকায় গড়ে উঠছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা।
ছোট বড় শতাধীক প্রজেক্ট গড়ে উঠেছে এ এলাকায় এবং বেকারত্ব দূর হয়েছে হাজারো মানুষের। তবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন সীতাকুন্ড, নোয়াখালী, চিটাগাংসহ
এসব স্থান থেকে কাঁকড়া প্রজেক্ট মালিক গণ কাঁকড়া সংগ্রহ করে থাকেন। এবিষয়ে নীলডুমুরে গড়ে উঠা ছোট, বড় কাঁকড়া সফ্টসেল ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে ওই মালিক গণ বলেন আমরা দেশের বিভিন্ন স্থান হতে কাঁকড়া সংগ্রহ করে প্রজেক্ট গুলো চলে, এসব স্থান থেকে কাঁকড়া না আসলে আমাদের এ প্রজেক্ট চালানো সম্ভব হতো না।
স্থানীয় যুবক আনারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাব থাকলেও সফ্টসেল কাঁকড়া প্রজেক্ট চালু হওয়ায়পর থেকে এলাকার বহু যুবক এখন নিয়মিত কাজ পাচ্ছেন। কাঁকড়া খামার, হ্যাচারি, প্যাকেটজাতকরণ ও পরিবহনের মতো বিভিন্ন ধাপে প্রতিদিনই নিয়োজিত হচ্ছেন অসংখ্য শ্রমিক।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সফ্টসেল কাঁকড়ার বৈদেশিক চাহিদা বেশি হওয়ায় এ খাতে সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। উপকূলীয় অঞ্চলের পানি, আবহাওয়া ও পরিবেশ কাঁকড়া উৎপাদনের জন্য অনুকূল হওয়ায় এখানে টেকসইভাবে এ শিল্প গড়ে তোলা সম্ভব।
স্থানীয় এক নারী বিউটি খাতুন বলেন, আগে এলাকায় তেমন কাজ ছিল না। এখন এই কাঁকড়া প্রজেক্টে কাজ করে পরিবারের খরচ চালাতে পারছি। নীলডুমুর উত্তর পাড়ার মনিরুল, ইয়াসিনসহ অসংখ্য যুবক বলেন সফ্টসেল কাঁকড়া প্রকল্প আসার পরে আমাদের জীবন পাটলে গিয়েছে আমরা চাই জীবনের যতদিন বেঁচে থাকবো এভাবেই যেন এই প্রজেক্টে কাজ করে জীবন চালাতে পারি।
উপকূলীয় অর্থনীতিবিদদের মতে সফ্টসেল কাঁকড়া শিল্প উপকূল অঞ্চলের বেকারত্ব কমিয়ে আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী ভূমিকা রাখতে পারে।
কাঁকড়া আহরণ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী স্টেশন এর স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে বলেন সরকারি বিধি মোতাবেক ২শ গ্রাম মেইল কাঁকড়া এবং ১৩০ফিমেল কাঁকড়া আহরণ করতে পারবে জেলেরা, স্টেশন কর্মকর্তা আরো বলেন, বনবিভাগের টহল চলাকালীন সময় কাঁকড়া আহরণ জেলেদের নৌকায় অভিযান করে ছোট কাঁকড়া পেলে সুন্দরবন বর্তী নদীতে অবমুক্ত করা হয়।
সরজমিনে রবিবার (৩০ নভেম্বর) সকালে প্রজেক্টগুলো ঘুরে দেখা যায়,
নীলডুমুর অবস্থিত জাপান ফাস্ট লিমিটেড প্রজেক্টে কাজ করেন ৩৭০ জন নারী পুরুষ,জান্নাত মদিনা, সিলেট প্রজেক্টে কাজ করেন ১৩০ নারী পুরুষ, ইমপেক্স ভিশন লিমিটেড এ কাজ করেন ১৩৫নারী পুরুষ,
এভাবেই হাজার ও নারী, পুরুষ কাজের সন্ধান পেয়ে তাদের জীবন জীবিকার খোঁজ পেয়েছে।
সরকারি-বেসরকারি সমন্বয় অব্যাহত থাকলে সাতক্ষীরা অঞ্চল সফ্টসেল কাঁকড়া রপ্তানির হাব হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাতক্ষীরা উপকূলে সফ্টসেল কাঁকড়া প্রজেক্ট গড়ে উঠায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুজোগ

এম এ হালিম শ্যামনগর। সাতক্ষীরা উপকূল অঞ্চলে সফ্টসেল কাঁকড়া উৎপাদন ও প্যাকেজিং প্রকল্প চালু হওয়ায় স্থানীয় বেকার যুবকদের জন্য তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। আধুনিক পদ্ধতিতে কাঁকড়া, লালন-পালন, প্রক্রিয়াজাতকরণ ও বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকল শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও শতাধিক অভিভাবক অংশ নেয় এবং তারা ব্যানার হাতে দাঁড়িয়ে বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানায়।শিক্ষার্থীদের দাবি, আল-আমিন স্যার একজন সদাচারী, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তার বদলিতে শিক্ষার্থীদের মানসিকভাবে আঘাত লেগেছে। স্যারের আন্তরিকতা ও পাঠদানের দক্ষতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হয়েছে। একজন শিক্ষার্থী বলেন, স্যার আমাদের খুব ভালোবাসেন, আমাদের পড়ালেখায় যত্ন নেন। আমরা চাই তিনি এখানে থাকুন।অভিভাবকরা বলেন বিদ্যালয়ে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আল-আমিন স্যারের ভূমিকা অনস্বীকার্য। এমন আদর্শ শিক্ষকের বদলি সত্যিই অযৌক্তিক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বদলির আদেশ প্রত্যাহারের আহ্বান জানান।

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালিগঞ্জউপজেলার সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির একাংশের আয়োজনে জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. মোঃ শহিদুল আলম। দোয়া মাহফিলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম ওলামা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে। প্রধান অতিথি ডঃ শহিদুল আলম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালবাসায় বেঁচে আছেন, তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রতিটি দেশপ্রেমিক মানুষের প্রার্থনা। আমরা বিশ্বাস করি আল্লাহর অসীম রহমতে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ। উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম বাবু, সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহমেদ, ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম ও সদস্য সচিব পারভেজ প্রমুখ।

কালিগঞ্জে দেশনেত্রীর রোগ মুক্তি কামনায় কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালিগঞ্জউপজেলার সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিকালে বিস্তারিত....