সংবাদ শিরোনামঃ
পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে রুপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির ও উপজেলা প্রশাসনের ইফতার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির

গাবুরা ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন‌‌ 

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন,গাবুরা ইউনিয়ন ছাত্রদল। রবিবার (৩০ নভেম্বর) আসরের নামাজ বাদ গাবুরা ০৯নং সোরা মালীবাড়ী বায়তুন বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক।

খুলনার রূপসায় বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছ বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার রূপসা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারকৃত কচ্ছপ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খুলনার রূপসায় বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছ কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক। খুলনার রূপসায় বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছ বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম সফটওয়্যার কোম্পানি গ্লোরিয়াস আইটি ১১ তম বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

রবিবার(৩০ নভেম্বর) কোম্পানির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয়। ১১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,২০১৪ সালের ২৭ নভেম্বর যাত্রা শুরু করা গ্লোরিয়াস আইটি আজ দেশের প্রযুক্তিখাতে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সারাদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস ও শিল্পপ্রতিষ্ঠানকে কাস্টমাইজড একাউন্টিং সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস প্রদান করে আসছে। তাদের তৈরি সফটওয়্যার সমাধান ইতোমধ্যেই হাজারো উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে ডিজিটাল অগ্রযাত্রায় এগিয়ে যেতে সহায়তা করছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (CEO) অনুষ্ঠানে বক্তারা আরো বলেন,
“আমরা গ্লোরিয়াস আইটিতে বিশ্বাস করি — প্রযুক্তি কেবল পণ্য নয়, এটি সেবার একটি রূপ। আগামীতে আরও আধুনিক প্রযুক্তি ও ব্যবহারবান্ধব সফটওয়্যার সমাধান নিয়ে দেশীয় বাজারে নতুন দিগন্ত উন্মোচন করাই আমাদের লক্ষ্য।”
গ্লোরিয়াস আইটি বর্তমানে ঢাকা ও খুলনায় দুটি শাখার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি যুব উন্নয়ন অধিদপ্তর, হাইটেক পার্ক কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে স্কিল ডেভেলপমেন্ট ও আইটি প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এতে দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
গত ১১ বছরে প্রতিষ্ঠানটি শতাধিক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে এবং দেশের আইটি সেক্টরে নতুন উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখছে। গ্লোরিয়াস আইটির কর্মকর্তারা জানান, আগামী বছরগুলোতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার এক্সপোর্টের ক্ষেত্রেও নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি, পার্টনার ও কর্মীদের মধ্যে স্মারক বিতরণ করা হয়। সবাই গ্লোরিয়াস আইটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের আইটি খাতের উন্নয়নে তাদের অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নানা আয়োজনে গ্লোরিয়াস আইটির ১১ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম সফটওয়্যার কোম্পানি গ্লোরিয়াস আইটি ১১ তম বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার(৩০ নভেম্বর) কোম্পানির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয়। ১১ বছর বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকল শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও শতাধিক অভিভাবক অংশ নেয় এবং তারা ব্যানার হাতে দাঁড়িয়ে বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানায়।শিক্ষার্থীদের দাবি, আল-আমিন স্যার একজন সদাচারী, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তার বদলিতে শিক্ষার্থীদের মানসিকভাবে আঘাত লেগেছে। স্যারের আন্তরিকতা ও পাঠদানের দক্ষতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হয়েছে। একজন শিক্ষার্থী বলেন, স্যার আমাদের খুব ভালোবাসেন, আমাদের পড়ালেখায় যত্ন নেন। আমরা চাই তিনি এখানে থাকুন।অভিভাবকরা বলেন বিদ্যালয়ে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আল-আমিন স্যারের ভূমিকা অনস্বীকার্য। এমন আদর্শ শিক্ষকের বদলি সত্যিই অযৌক্তিক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বদলির আদেশ প্রত্যাহারের আহ্বান জানান।

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক বিস্তারিত....

এম এ হালিম ঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন বিএনপি মনোনীত শ্যামনগর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান মনির।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার অসুস্থতার খবর আমরা গভীর উদ্বেগের সঙ্গে অনুসরণ করছি। আল্লাহর রহমতে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে ফিরে আসেন—এই দোয়া করছি ও সকলকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম জিয়ার নেতৃত্ব দেশের গণতন্ত্রকামী মানুষের কাছে আশার আলো। তাই তার সুস্থতা আজ জাতির দাবি।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন শ্যামনগর-৪ আসনের বিএনপি প্রার্থী ড. মোঃ

এম এ হালিম ঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন বিএনপি মনোনীত শ্যামনগর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. বিস্তারিত....

শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(২৯ নভেম্বর) সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা পরিষদ ও রুপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনাসভায় শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি পদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মনকে সভাপতি ও যুবপ্রতিনিধি মোঃ মুনতাকিমুল ইসলাম রুহানীকে সদস্যসচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনাসভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সামাজিক কার্যক্রমে যুক্ত এমন প্রতিনিধিদের অংশ গ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়।

রুপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের সমন্বয়কারী মোঃ আলম চেীধুরীর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যে মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে সিএসও গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের ক্যাপাসিটি বিল্ডিং সমন্বয়কারী মোছাঃ জোহুরা খাতুন মীরা। তিনি বক্তব্যে সিএসও গঠনের প্রক্রিয়া ও সিএসওদের দায়িত্ব কর্তব্য, কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

উপজেলার সুপেয় পানির সমস্যা, বেড়িবাঁধ সমস্যা, সাইক্লোন শেল্টারের প্রয়োজনীয়তা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, বাল্য বিবাহ সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য পদ্মপুকুর ইউনিয়ন আশরাফ হোসেন, শিক্ষক আয়রুননেছা, শিক্ষক মিলন হোসেন, জবা রানী দেবনাথ, সাজিদা পারভীন, গোলাম হোসেন, তারক চন্দ্র, শরিফাতুননেছা প্রমুখ।

সভায় জানানো হয় ভয়েস অফ সিটিজেন্স কমিটি স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হিসাবে ভূমিকা রাখার চেষ্টা করবেন।

শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স গঠিত সভাপতি রনজিৎ ও সদস্যসচিব রুহানী

শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(২৯ নভেম্বর) সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা পরিষদ ও রুপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক।

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২৯ নভেম্বর ২০২৫) সকাল ৮ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৯০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ লক্ষ ৫২ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল এবং ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।জব্দকৃত অবৈধ জাল ও পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক। মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২৯ নভেম্বর ২০২৫) সকাল ৮ টায় কোস্ট গার্ড বিস্তারিত....

শ্যামনগর ছাত্রদলের সহ-সভাপতি সংগঠন পরিবর্তন করে শিবিরে যোগদান

আল-হুদা মালী: গাবুরা ইউনিয়নের ছাত্রদলের নেতা সহ-সভাপতি হাবিবুর রহমান ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সাড়ে ৪টার সময় গাবুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিস্তারিত....

কয়রায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কপিলমুনি চ্যাম্পিয়ন

কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনার কযরায় উৎসব মূখর পরিবেশে ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ নভোম্বর) বিকাল ৩ টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে উপজেলা কাঁকড়া সমবায় বিস্তারিত....

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম উপকূলীয় এলাকা গাবুরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার উদ্যোগে ২৮ নভেম্বর বিকালে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং উপকূলীয় জনপদের উন্নয়ন ভাবনাকে তুলে ধরার লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বক্তব্যের একপর্যায়ে তিনি উপকূলীয় অঞ্চলের অবহেলিত মানুষ, বিশেষ করে নদী–নির্ভর জেলে সম্প্রদায় এবং লোকসংগীত শিল্পে জনপ্রিয় বাওলিদের কল্যাণ বিষয়ক নানা প্রসঙ্গে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “এই অঞ্চলের জেলেরা নদী ও সাগরের সঙ্গে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং সরকারি সেবা থেকে প্রায়ই বঞ্চিত থাকে। একইভাবে বাওলি শিল্পীরা আমাদের সংস্কৃতির প্রাণ, অথচ তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এই জনগোষ্ঠীর অধিকার, পেশাগত সুরক্ষা এবং সংস্কৃতি বিকাশে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থনই জামায়াতের সবচেয়ে বড়ো শক্তি। ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণমানুষের অধিকার রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল। তিনি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা তুলে ধরে বলেন, নৈতিক ও আদর্শভিত্তিক নেতৃত্ব এখন সময়ের দাবি। উপকূলীয় অঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ বলেন, “দেশের সার্বিক সংকট থেকে উত্তরণের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে জনগণের সঠিক সিদ্ধান্ত।” তিনি একইসঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের মতামতকে সম্মান জানিয়ে এগিয়ে যেতে হবে।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ বক্তব্যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, উপকূলের এই জনগণই বদলে দিতে পারে দেশের আগামী দিনের নেতৃত্ব। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত এবং নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

জনসভায় স্থানীয় হাজারো নেতাকর্মী, জেলে, বাওলি শিল্পী, কৃষক, শিক্ষক, তরুণ এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো সভাস্থল উৎসবমুখর পরিবেশে জনসমাগমে মুখর হয়ে ওঠে।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে বিশেষভাবে জেলে ও বাওলি শিল্পীদের নিরাপত্তা, জীবিকা উন্নয়ন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, যা উপস্থিত জনগণের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

সৎ নেতৃত্বেই নিশ্চিত হবে উপকূলের উন্নয়ন – সাবেক এমপি গাজী নজরুল ইসলাম

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম উপকূলীয় এলাকা গাবুরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার উদ্যোগে ২৮ নভেম্বর বিকালে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় বিস্তারিত....